নিউজ প্রবাসী ডেক্স :

পদ্মা নদী এলাকায় গভীর রাতে নৌ-পুলিশের টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌ-পুলিশের এক কর্মকর্তা, চার সদস্য ও একজন মাঝিসহ মোট ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত দেড়টার দিকে হরিপুর সীমান্তঘেঁষা নদীপথে এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে লক্ষ্মীকুণ্ডা নৌ-ফাঁড়ির পরিদর্শক (ওসি) খন্দকার শফিকুল ইসলামসহ অন্য সদস্যরা রয়েছেন।
পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে একটি দল নদীতে দায়িত্ব পালন করছিল। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ গুলি চালায়। প্রায় ৪০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি চলে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে, বাকিরা চিকিৎসাধীন।
পুলিশ বলছে, এ হামলার পেছনে অবৈধ বালু উত্তোলনকারী চক্র জড়িত থাকতে পারে। ইতোমধ্যে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts