স্টাফ রিপোর্টার ॥
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের বটতলা গেটের সামনে জড়ো হন। পরে তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর কথিত মন্তব্যের প্রতিবাদে পরীক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। পরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে আবার সায়েন্স ল্যাব হয়ে সংসদ ভবনের সামনে যান।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা গ্রহণের কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের শিকার হন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রীর কথিত একটি মন্তব্যেরও প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।
তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

August 29, 2026
স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts