নিউজ প্রবাসী ডেক্স  ॥
দেশে হামের প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ তথ্য পাওয়া গেছে।
অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৬৭১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জন।
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ৯৩, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৩, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, খুলনায় ২৯ এবং রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ৮৬৮ জন। তাদের মধ্যে ৮৩১ জনকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ২৭ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯২ হাজার ৩৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৩৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts