নিউজ প্রবাসী ডেস্ক:
সার্ভার রক্ষণাবেক্ষণের কারণে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডের ই-ভিসা আবেদন ও ফি পরিশোধের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাস বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ সার্ভারের রক্ষণাবেক্ষণকাজের জন্য নির্ধারিত তিন দিন থাই ই-ভিসা ও অনলাইন পেমেন্ট ব্যবস্থায় প্রবেশ করা যাবে না। আগামী ১ নভেম্বর থেকে এসব সেবা আবার চালু হওয়ার কথা রয়েছে।
এ পরিস্থিতিতে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন—এমন ভ্রমণকারীদের আগেভাগেই ভিসার আবেদন ও ফি পরিশোধের বিষয়টি সম্পন্ন করার পরামর্শ দিয়েছে দূতাবাস। ভ্রমণের নির্ধারিত তারিখের আগে যেন প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার মতো পর্যাপ্ত সময় থাকে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
সেবা সাময়িকভাবে বন্ধ থাকায় আবেদনকারীদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে রয়্যাল থাই দূতাবাস।