
নিউজ প্রবাসী ডেক্স :
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী দুর্গম টিলায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক রাহেদ হোসেন মাহেদ ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’ নামের একটি উগ্রবাদী সংগঠনের সদস্য।
পুলিশ জানায়, প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সিটিটিসি ইউনিট পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে জেলা পুলিশ।