নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ ওরফে হারুন মাস্টার হত্যা মামলায় রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধকে মূল কারণ হিসেবে উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে বিএনপির কয়েকজন নেতাসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
তদন্তে পুলিশের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় রাজনৈতিক মতবিরোধ এবং বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে হারুন মাস্টারকে হত্যা করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই জুবাদুল হক জানান, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামতের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
তবে নিহতের পরিবার অভিযোগপত্রে সন্তুষ্ট নয়। নিহতের ভাই আব্দুল মান্নান দাবি করেছেন, এজাহারে থাকা কয়েকজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আদালতে নারাজি আবেদন করবেন বলে জানিয়েছেন।
২০২৫ সালের ২ জুলাই ভোরে দোহারে হাঁটার সময় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন হারুন মাস্টার। ঘটনার তিন দিন পর তার ভাই মামলা দায়ের করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৮ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts