নিউজ প্রবাসী ডেক্স :
ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দিয়েছে সরকার। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকায় ওই প্রশ্ন দুটির জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই দিনে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দিতে পারবেন।
এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানান, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পুনরায় নেওয়া হবে। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
সোমবার দেশের বিভিএইচ এসসি পরীক্ন্নষক

এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বহু পরীক্ষার্থী চরম ভোগান্তির মুখে পড়েন। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সরকার জানিয়েছে, চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

August 29, 2026
স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts