নিউজ প্রবাসী ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫), হৃদয় মিয়া (১৫) এবং ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।
ফায়ার সার্ভিস জানায়, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নেয় দমকল বাহিনী ও পুলিশ।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের ট্যাংকে নামানো হয়েছিল। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts