নিউজ প্রবাসী ডেক্স :

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর এক মুখপাত্র জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
খবরে বলা হয়, তেহরানসহ ইরানের কয়েকটি শহর লক্ষ্য করে শনিবার সকালে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান।
সামরিক উত্তেজনার কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts