নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উড়োজাহাজে কোনো কারিগরি ত্রুটি পাওয়া যায়নি। সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটের মানবিক ভুল, ধারাবাহিক প্রশিক্ষণের ঘাটতি, কমান্ডিং কর্মকর্তার পর্যাপ্ত তদারকির অভাব এবং পরিবেশগত কিছু প্রভাব মিলেই এ দুর্ঘটনার মূল কারণ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২১ জুলাই প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনায় পাইলটসহ ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, উড্ডয়নের সময় বিমানের ইঞ্জিন, হাইড্রোলিক বা নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না। তবে নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্যাংক অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল অব অ্যাটাক সৃষ্টি হওয়ায় বিমানটি ‘স্টল’ অবস্থায় চলে যায়। পরে পাইলট চেষ্টা করেও সেটি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
কমিশনের ভাষ্য, পাইলটের প্রশিক্ষণে ধারাবাহিকতার ঘাটতি, পরিস্থিতি মোকাবিলায় ধীর প্রতিক্রিয়া এবং পর্যাপ্ত সুপারভিশনের অভাব দুর্ঘটনাকে ত্বরান্বিত করেছে। পাশাপাশি বিমানের উইন্ডশিল্ডে পাখি বা অন্য কোনো উড্ডীয়মান বস্তুর আঘাতও একটি সম্ভাব্য পরিবেশগত কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে শত শত শিক্ষার্থী থাকলেও বের হওয়ার জন্য কার্যকরভাবে একটি মাত্র সিঁড়ি ছিল। ভবনটির নির্মাণ অনুমোদন সম্পর্কেও প্রশ্ন তুলেছে তদন্ত কমিশন।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কমিশন ৩০ দফা সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে প্রশিক্ষণ ঘাঁটি স্থাপন এবং নিরাপদ অবকাঠামো নিশ্চিত করা।
তদন্ত কমিশনের সদস্য অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, জননিরাপত্তার স্বার্থে পুরো প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া যায়।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
মাদকের বিরুদ্ধে ফুটবলের লড়াই, হুদা জগমোহনপুরে তরিকুল ইসলাম স্মৃতি টুর্নামেন্ট
আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও তার জবাব দেবে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করেছে জামায়াত জোট। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতিঝিলে সমাবেশ শুরু হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা-বিপত্তি এলেও লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এর আগে গত ৬ আগস্ট চারটি বিভাগীয় শহর অভিমুখে ধারাবাহিক লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটার কথা।

September 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts