নিউজ প্রবাসী ডেক্স :
মানিকগঞ্জ সদর উপজেলার একটি বাড়ি থেকে সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তি, তার স্ত্রী ও দেড় বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামের ওই বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই গ্রামের একরাম খালাসী (৪০), তার স্ত্রী এবং তাদের দেড় বছর বয়সী শিশুকন্যা।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘরের ভেতর একরাম খালাসীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একই ঘরে তার স্ত্রী ও শিশুকন্যার মরদেহ পড়ে ছিল।
পুলিশ জানিয়েছে, নিহত নারী ও শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। কীভাবে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিস্তারিত কারণ ও মৃত্যুর প্রকৃত ধরন ময়নাতদন্তসহ পরবর্তী তদন্তে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts