নিউজ প্রবাসী ডেক্স :
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজাপুর দাখিল মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত সভায় বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর সদর উপজেলা বিএনপির সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আসগর আলী, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ধর্মবিষয়ক সম্পাদক ও ইছালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী, সহ-সভাপতি জাহিদ হাসান, কৃষক দলের ইউনিয়ন আহ্বায়ক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক সাইফুজ্জামান মুন্না, মহিলা দলের ইউনিয়ন আহ্বায়ক জেসমিন নাহার বর্ষা এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রিয়াল হোসেন।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts