সোহেল রানা :

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর জামিয়া দ্বিনিয়া দাখিল মাদ্রাসায় নবীন বরণ ও দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে জমকালোভাবে বরণ করে নেওয়া হয়। পরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে ফুল, কলম, বক্স, ফাইল ও স্কেল বিতরণ করেন শিক্ষক ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হাজী লুৎফর রহমান, মো. মোজাহার লস্কার এবং মাদ্রাসার সুপার মতিউর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি মাস্টার মিজানুর রহমান লস্কার।
এসময় ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইসরাত জাহান অনন্যাকে ক্রেস্ট, বই ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সে রাজাপুর গ্রামের আবু তাহের হোসেনের কন্যা এবং মাদ্রাসাটির প্রথম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। তার এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সভাপতি। সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts