নিউজ প্রবাসী ডেক্স :

শিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক ছাড়াও প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের বদলির সুযোগ চালু করেছে।
বুধবার প্রকাশিত এ নীতিমালায় জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা প্রকাশ করবে। এসব পদের বিপরীতে নির্ধারিত সময়ে আবেদন নিয়ে বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, একই পদ ও বিষয়ভিত্তিক শূন্যতা থাকলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান এবং শিক্ষক-প্রভাষকরা আবেদন করতে পারবেন। প্রতি বছর নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী আবেদন গ্রহণ, বদলি আদেশ এবং নতুন কর্মস্থলে যোগদানের কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে ধাপে ধাপে কয়েকটি নীতিমালা জারি করা হলেও বিভিন্ন শর্তের কারণে অনেক শিক্ষক বদলির সুযোগ থেকে বঞ্চিত হন। বিশেষ করে ২০১৫ সালের আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে জটিলতা তৈরি হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
সর্বশেষ নীতিমালায় এসব সীমাবদ্ধতা দূর করার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হয়েছে এবং আগের সব নীতিমালা বাতিল করা হয়েছে।
বর্তমানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যারা নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের সুপারিশ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts