নিউজ প্রবাসী ডেক্স :
দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণও।
ঢাকায় সারাদিন হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকতে পারে। তবে সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও ভারী বৃষ্টির আশঙ্কা কম।
আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের অনেক স্থানেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে। আর সর্বোচ্চ ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts