নিউজ প্রবাসী ডেক্স :

মিয়ানমারের সামরিক শাসনাধীন সরকার দেশটির কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চি-এর সাজা কমিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে তিনি বাকি সাজা গৃহবন্দি হিসেবে কাটানোর সুযোগ পাবেন কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই।
৮০ বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রী দুর্নীতি, উস্কানি, নির্বাচনী জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন মামলায় মোট ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার সমর্থকদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আইনজীবীর বরাত দিয়ে জানা গেছে, তার সাজা এক ষষ্ঠাংশ কমানো হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪ হাজারের বেশি বন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন।
মিয়ানমারে সাধারণত গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলোতে বন্দিদের জন্য এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে। চলতি বছরও নতুন বছর উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমার-এর নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত চলমান রয়েছে।
সর্বশেষ সাধারণ নির্বাচনের পর নতুন পার্লামেন্ট মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট নির্বাচিত করলেও আন্তর্জাতিক মহলে ওই নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সু চির সাজা কমানো হলেও তার রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts