নিউজ  প্রবাসী ডেক্স:

ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়ার একমাত্র কন্যাসন্তান মেহরোজ নূর সানাহ হামে আক্রান্ত হয়েছে। মেয়ের অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নাদিয়া জানান, তার মেয়ে হামে আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সানাহ তীব্র সর্দি ও জ্বরে ভুগছে বলেও উল্লেখ করেন তিনি।

মেয়ের দ্রুত সুস্থতা কামনা করে নাদিয়া লেখেন, সন্তানদের প্রতি যত্নশীল থাকতে হবে এবং তাদের নিরাপদ রাখতে হবে। এ সময় তিনি নিজের মেয়ের জন্যও সবার কাছে দোয়া চান।

সানাহর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সালহা খানম নাদিয়া দেড় দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন। টেলিভিশন নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায়ও দেখা গেছে তাকে। এ ছাড়া কলকাতার ‘সুনেত্রা সুন্দরম’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই শিল্পী।

ব্যক্তিজীবনে ২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর জানান নাদিয়া। চলতি বছরের ১ জানুয়ারি কন্যাসন্তানের মা-বাবা হওয়ার কথা প্রকাশ করেন এ দম্পতি। সানাহ তাদের একমাত্র সন্তান।

হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ রোগে সাধারণত জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে হাম গুরুতর জটিলতা তৈরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts