নিউজ প্রবাসী ডেক্স :

নয় মাসের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়া নিয়ে নতুন করে গবেষণার দাবি
দেশে হামের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে শিশুমৃত্যুর সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে নয় মাসের কম বয়সী শিশুদের মৃত্যু স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। তারা বলছেন, নিয়মিত টিকাদান কার্যক্রমে ছেদ, অপুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়াই এ পরিস্থিতির অন্যতম কারণ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত হাজারো শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই টিকার বয়সসীমার নিচে ছিল।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুরক্ষায় শুধু টিকা নয়, মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে হামের বিস্তার রোধে সরকার দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি চালিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে কোটি কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং যেসব শিশু এখনও টিকা পায়নি তাদের খুঁজে বের করে টিকা দেওয়ার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts