নিউজ প্রবাসী ডেক্স :

যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।
নিহত মিম (৩৫) ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে। পরিবারের দাবি, বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্ত্রী নিলা খাতুনের সঙ্গে শেষবার কথা হয়েছিল তার। তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বললেও পরে আর সেখানে পৌঁছাননি। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সকালে বাড়ির পাশের বাঁশবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। গোলাম কিবরিয়া হাসান জানান, নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল এ পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts