নিউজ প্রবাসী ডেক্স:

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসি সূত্র জানায়, এবারের বিসিএসে অংশ নিতে ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন আবেদন করেছিলেন। এর মধ্যে গত ৩০ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডার পদ ৩৯৫টি। গত বছরের ২৬ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ৪ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর।
ক্যাডারভিত্তিক নিয়োগে সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে ৬৫০ জন নিয়োগের সিদ্ধান্ত রয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগ দেওয়া হবে।
পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ৯ এপ্রিল। লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।
লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা কেবল পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে কমিশন।
পিএসসি আশা করছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এক বছরের মধ্যেই ৫০তম বিসিএসের পুরো কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts