নিউজ প্রবাসী ডেক্স :
বাঁশবাড়িয়ায় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন, উভয় পক্ষের আহতের দাবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সংঘর্ষের পর একটি পক্ষ বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণখেলাপির অভিযোগে সংসদ সদস্য পদ বাতিল হওয়া আসলাম চৌধুরীর অনুসারীদের সঙ্গে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে এক পক্ষ বাঁশবাড়িয়া এলাকায় অবস্থান নিলে পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।
স্থানীয়দের ভাষ্য, সীতাকুণ্ড উপজেলায় আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীদের পৃথক কমিটি রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উভয় পক্ষই পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করে। পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকে ভিন্ন সময়ে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
দুপুরের দিকে আসলাম চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের একটি মিছিল দক্ষিণ বাইপাস এলাকার হাসান গোমস্তা মসজিদের সামনে পৌঁছালে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
কাজী সালাউদ্দিনের অনুসারী সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব