নিউজ প্রবাসী ডেক্স:
জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এর আগে গত ২৪ আগস্ট এ মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তার আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট আসামিদের আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী ২৪ আগস্ট তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
মামলার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন।
তিন সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী অগ্রগতি জানতে এখন ৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।