নিউজ প্রবাসী ডেক্স:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রোববার (২৫ অক্টোবর) সকালে হাতিয়ার নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পামওয়েল জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করা পামওয়েলের চালানটি উদ্ধার করা হয়।

জব্দ করা পামওয়েলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts