নিউজ প্রবাসী ডেক্সধ:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) একটি সার্কুলার লেটার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

একই সঙ্গে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, ৭ নভেম্বর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানেও সাধারণ ছুটি কার্যকর হবে।

ফলে নির্ধারিত দিনে ব্যাংকের শাখাভিত্তিক নিয়মিত লেনদেন ও অন্যান্য সেবা বন্ধ থাকবে। গ্রাহকদের জরুরি ব্যাংকিং প্রয়োজন থাকলে ছুটির আগেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts