নিউজ প্রবাসী ডেক্স:

নভেম্বরের প্রথম সপ্তাহেই টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামা পূজার ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির তালিকা অনুযায়ী বিষয়টি কার্যকর হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রোববার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামা পূজা। এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামা পূজার ছুটি উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীরা এ উপলক্ষে ছুটি পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts