যশোর প্রতিনিধি :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার ৩ নম্বর ইছালি ইউনিয়নের হাশিমপুর বাজারে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বি.এম. মাসুম আলতাফ বাদলসহ স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দীন আলা, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান টিটোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়।