নিউজ প্র বাসী ডেক্স :

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সময়ে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা। তবে দিনের দরপতনের মধ্যেও পুরো সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৭৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়।

দিনের শুরুতে দরপতনের মাত্রা আরও বেশি ছিল। একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে ৪ হাজার ৩৩ দশমিক ২৯ ডলারে নেমে যায়। তবে সাপ্তাহিক হিসাবে চিত্রটি ছিল ভিন্ন। পুরো সপ্তাহে স্পট স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এ ধারা অব্যাহত থাকলে গত আগস্টের পর এটিই হবে স্বর্ণের সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৯ শতাংশ কমেছে। দিন শেষে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ৪ হাজার ৭৪ দশমিক ৯০ ডলার।

আন্তর্জাতিক বাজারের এই ওঠানামার প্রভাব রয়েছে বাংলাদেশের স্বর্ণের বাজারেও। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে মূল্য নির্ধারণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত রয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts