নিউজ প্রবাসী ডেক্স:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। এ বিষয়ে আইনগত বিধানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ আইন শেখ মুজিবুর রহমানের সময়েই প্রণীত হয়েছিল।
দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি। এ কাজে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে ভূমি নিবন্ধন খাতের অনিয়ম ও হয়রানি নিয়েও কথা বলেন মো. আসাদুজ্জামান। সাব-রেজিস্ট্রারদের বিষয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিবন্ধন কার্যক্রম হয়রানিমুক্ত করা হবে। এরপরও কোনো হয়রানির অভিযোগ পাওয়া গেলে সরকার শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করবে।