প্রতিনিধি :
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানটি সোবহান আলী গাজীর ছেলে জিল্লুর রহমান (৩২)-এর মালিকানাধীন। অগ্নিকাণ্ডে দোকানে থাকা সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
জিল্লুর রহমান জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts