
নিউজ প্রবাসী ডেক্স :
সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাওয়ার পর ব্যান্ড ওয়ারফেজ–কে নতুন গান তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ব্যান্ডের পক্ষে পদক গ্রহণ করেন শেখ মনিরুল আলম টিপু। পরে তিনি জানান, প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে বলেন, “নতুন নতুন আরও গান করতে হবে।” জবাবে টিপু আশ্বাস দেন, খুব শিগগিরই নতুন গান নিয়ে হাজির হবে ওয়ারফেজ।
টিপু বলেন, একজন শিল্পী হিসেবে এটি তার জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। একুশে পদক প্রাপ্তিকে তিনি ব্যান্ডের চার দশকের সংগীতযাত্রার ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
১৯৮৪ সালে যাত্রা শুরু করা ওয়ারফেজ ৪০ বছরের সংগীতজীবনে দেশ-বিদেশে কনসার্ট করেছে এবং সম্প্রতি ‘ফোরটি ইয়ার্স লেগ্যাসি’ ট্যুর আয়োজন করে।