নিউজ প্রবাসী ডেক্স :

নুরুল হক নুর বলেছেন, তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গলাচিপা-দশমিনা এলাকায় চাঁদাবাজি বন্ধ হওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলা মাঠে আয়োজিত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণঅধিকার পরিষদ–এর সভাপতি নুর বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, চরের জমি প্রকৃত কৃষকদের দখলে রাখা, হাট-বাজার ও ঘাটগুলোতে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদা আদায় রোধে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যুবকদের কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, যাতে এলাকায় বেকারত্ব কমে আসে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts