নিউজ প্রবাসী ডেক্স :

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৪ হাজার ৭০০ জন পেয়েছে মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি।
বৃত্তির অর্থ হিসেবে মেধাবৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৪৫০ টাকা এবং বছরে এককালীন ৫৬০ টাকা অনুদান পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ৩৫০ টাকা করে পাবে।
শিক্ষার্থীরা অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে রোল নম্বর ও সাল উল্লেখ করে ফল জানতে পারবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও নির্ধারিত নম্বরে তথ্য পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।
গত ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হয় এবং ৬১১টি কেন্দ্রে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এতে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts