নিউজ প্রবাসী ডেক্স :

যশোরের খাজুরা এলাকায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খাজুরা ক্যাম্প ইনচার্জ পিন্টু কুমার এবং এএসআই রাশেদসহ পুলিশের একটি দল খাজুরা-বন্দবিলা সড়কের মথুরাপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের মিজানুরের ছেলে রাসেল (২২), সদর উপজেলার বালিয়াঘাট লাওখালী গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে আসাদুর রহমান (২২) এবং মজিদ বিশ্বাসের ছেলে মহিদুল ইসলাম (২৮)।
খাজুরা ক্যাম্প ইনচার্জ পিন্টু কুমার জানান, আটক তিনজনই দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts