নিউজ প্রবাসী ডেক্স :

ফয়সাল করিম মাসুদ-এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
ঢাকার আদালতে অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করবেন বলে আদালত সূত্রে জানা গেছে। এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে রাজধানীর আদাবর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা ফয়সাল করিম মাসুদ-কে আটক করে। পরে তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং বিচার চলাকালে অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বর্তমানে তিনি পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে।
এদিকে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি হিসেবেও তার নাম উঠে এসেছে। গত ডিসেম্বরে ঢাকায় হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।
সম্প্রতি ফয়সাল করিম ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। ফলে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো নতুন করে আলোচনায় এসেছে।
আইন সংশ্লিষ্টরা বলছেন, আজকের রায় এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts