নিউজ প্রবাসী ডেক্স :

ক্রুড অয়েলের ঘাটতির কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি প্রায় বন্ধ হওয়ার অবস্থায় পৌঁছেছে। ইতোমধ্যে এর পাঁচটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ হয়ে গেছে, আর বাকি ইউনিটগুলো সীমিত সক্ষমতায় চলছে।
জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই শোধনাগার দেশের মোট চাহিদার তুলনায় কম জ্বালানি সরবরাহ করে। ফলে এটি পুরোপুরি বন্ধ হলেও তাৎক্ষণিক বড় সংকট তৈরি না হলেও আমদানি নির্ভরতা বাড়বে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্র জানায়, দেশের অধিকাংশ জ্বালানি চাহিদা আগে থেকেই পরিশোধিত তেল আমদানির মাধ্যমে পূরণ করা হয়। তবে রিফাইনারি বন্ধ হলে অতিরিক্ত পরিমাণে তেল আমদানি করতে হবে, যা সরকারের জন্য বাড়তি ব্যয়ের কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নিজস্বভাবে তেল পরিশোধন করলে খরচ কম হয়। তাই দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রিফাইনারির সক্ষমতা বাড়ানো এবং নতুন ইউনিট স্থাপন জরুরি।
বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ক্রুড অয়েল সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, আমদানি প্রক্রিয়া সচল থাকলে স্বল্পমেয়াদে বড় ধরনের সংকটের সম্ভাবনা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts