নিউজ প্রবাসী ডেক্স :

দেশব্যাপী জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ফুয়েল পাস’ কার্যক্রম আরও বিস্তৃত করেছে সরকার। নতুন করে আরও ১৯ জেলায় এই ডিজিটাল ব্যবস্থার নিবন্ধন শুরু হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
নতুন তালিকায় রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন জেলা। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
ফুয়েল পাস মূলত একটি কিউআর কোডভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে জ্বালানি তেল বিক্রির পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ ও নজরদারির আওতায় আনা হচ্ছে। এতে করে তেল বিক্রিতে অনিয়ম কমবে, সরবরাহ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং সংকটকালে কৃত্রিম ঘাটতি ঠেকানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।
প্রাথমিকভাবে রাজধানীর কিছু পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ব্যবস্থা এখন ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণ করা হচ্ছে। প্রথম ধাপে মোটরসাইকেল চালকদের জন্য সীমিত থাকলেও ভবিষ্যতে সব ধরনের যানবাহনকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পর দেশে জ্বালানি সরবরাহে যে চাপ ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা মোকাবিলায় এই ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts