
নিউজ প্রবাসী ডেক্স :
নড়াইল সদর উপজেলার একটি মসজিদে আরবি পড়তে আসা এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শিশুটি পরিবারের কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি জানাজানি হয়। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।