নিউজ প্রবাসী ডেক্স :

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয় পিটার জেমস বাটলারের দল।
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। কয়েকটি আক্রমণ থেকে গোলের সুযোগও তৈরি করে ঋতুপর্ণা, তহুরা ও শামসুন্নাহাররা। তবে প্রথম গোলের দেখা পায় ভারত। ৩৯ মিনিটে পিয়ারি সাসার শট ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় তারা।
পিছিয়ে পড়লেও দ্রুত ম্যাচে ফেরে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরার পাস থেকে ঋতুপর্ণা চাকমা দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ধাক্কা খায় বাংলাদেশ। ৪৮ মিনিটে সানফিদা ননগ্রুমের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শেষভাগে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে লিন্ডা কম ছেত্রো ভারতের তৃতীয় গোলটি করলে বাংলাদেশের প্রত্যাবর্তনের আশা প্রায় শেষ হয়ে যায়। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে শিরোপা পুনরুদ্ধার করে ভারত।
২০১৯ সালের পর আবারও সাফের শিরোপা ঘরে তোলে ভারত। আর দুর্দান্ত লড়াই করেও টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts