
নিউজ প্রবাসী ডেক্স :
যশোরের সাফদারপুরে দুর্ঘটনা; উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের পথে
যশোরের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরগামী ট্রেনটি সাফদারপুর স্টেশন অতিক্রম করার সময় তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার ফলে খুলনা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।