নিউজ প্রবাসী ডেক্স :

দ দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে স্মরণীয় জয় দিয়ে যাত্রা শুরু করেছে স্কটল্যান্ড। বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল স্কটিশরা।
ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জন ম্যাকগিন। প্রথমার্ধের ২৮তম মিনিটে তার নেওয়া শট জালে জড়ালে এগিয়ে যায় স্কটল্যান্ড। শেষ পর্যন্ত সেই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
গোলের পর নিজের বিখ্যাত ‘গগলস’ উদযাপন করেন ম্যাকগিন। দুর্বল দৃষ্টিশক্তির কারণে গগলস ব্যবহার করা তার ভাগ্নে জ্যাককে উৎসর্গ করেই এই উদযাপন করে থাকেন তিনি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেই দৃশ্য ফুটবলপ্রেমীদের নজর কাড়ে।
ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে হাইতিও লড়াই করেছে সমানতালে। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
অন্যদিকে, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল স্কটল্যান্ড। ২৮ বছরের অপেক্ষার পর বিশ্বকাপে ফিরে এমন শুরুকে স্বপ্নের সূচনা বলেই দেখছেন স্কটিশ সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts