
নিউজ প্রবাসী ডেক্স :
২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘সি’ গ্রুপে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে ব্রাজিল ও মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় মরক্কো, পরে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান ভিনিসিউস জুনিয়র।
ম্যাচের ২১তম মিনিটে ব্রাহিম দিয়াসের নিখুঁত পাস থেকে গোল করে মরক্কোকে এগিয়ে দেন ইসমায়েল সাইবারি। তবে ৩২তম মিনিটে ব্রুনো গিমারেসের পাস ধরে অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিউস।
দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ সতর্ক ফুটবল খেলায় আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে উভয় দলকে।
জাতীয় দলের হয়ে নিজের ৫০তম ম্যাচে গোল করে স্মরণীয় দিন কাটান ভিনিসিউস। অন্যদিকে বিশ্বকাপ অভিষেকেই গোল করে আলো ছড়ান মরক্কোর ফরোয়ার্ড সাইবারি।