
নিউজ প্রবাসী ডেক্স :
দাপুটে পারফরম্যান্সে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মিশন শুরু করেছে সুইডেন। ‘এফ’ গ্রুপের ম্যাচে শক্তিশালী তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ইউরোপের দলটি।
মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। ম্যাচের সপ্তম মিনিটেই ইয়াসিন আয়ারির গোলের মাধ্যমে এগিয়ে যায় তারা। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারকা ফরোয়ার্ড আলেকসান্দার ইসাক।
প্রথমার্ধের শেষদিকে ওমার রেকিকের গোলে তিউনিসিয়া ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি আফ্রিকার দলটি। ৬০ মিনিটে ভিক্তর ইয়োকেরেস, ৮৪ মিনিটে মাতিয়াস স্ভানবার্গ এবং যোগ করা সময়ে আবারও আয়ারির গোলে বড় জয় নিশ্চিত করে সুইডেন।
২২ বছর বয়সী ইয়াসিন আয়ারি জোড়া গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন। বাবার জন্মভূমি তিউনিসিয়ার বিপক্ষে গোল করেও উদযাপন করেননি এই তরুণ মিডফিল্ডার।
বাছাইপর্বে দুর্দান্ত রক্ষণভাগের জন্য পরিচিত তিউনিসিয়া এদিন সুইডিশ আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে। বড় জয় নিয়ে বিশ্বকাপের শুভসূচনা করল সুইডেন।