কবি:শাহনাজ পারভীন মুক্তি
:::::::::::::::::::::::
মাঝ নদে দাঁড় টানে মাঝি
ছল ছল নীল জল থৈ থৈ,
ভরা বরষায় ভেসে যায়
দু’কূল ছেপে নদী ঐ।
কাঁপে থরথর তাপে ঝরঝর
বায়ু বহে শন শন,
মেঘে মেঘে থেকে থেকে
ঘন ঘন ভন ভন।
ঝর ঝর বরষা নামবে
এখনই আঁড় মোড়ে,
গরু পাল তরু দল যাবে
অথৈ পানির তোড়ে।
মড় মড় করে গাছে গাছে
ডালা ভাঙ্গে বায়ে,
উথলে উথলে তরুতলে
জলে টলে নায়ে।
খেয়াপার হবে কে আর
জোয়ারের ক্ষণে?
ভয়ে ভয়ে সয়ে সয়ে
ঘন্টাটা গণে।