নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) হাজারো সমর্থক সংসদমুখী মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
সোমবার বৃষ্টির মধ্যেই যন্তর মন্তর থেকে শুরু হওয়া মিছিলে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী অংশ নেন। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উত্তপ্ত পরিস্থিতিতে মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তার স্বার্থে দিল্লি মেট্রোর রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ স্টেশনও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করো’ ও ‘নরেন্দ্র মোদী জবাব দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে সিজেপি নেতৃত্ব সমর্থকদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করা ককরোচ জনতা পার্টি (সিজেপি) অল্প সময়ের মধ্যেই ভারতে আলোচিত একটি আন্দোলনে পরিণত হয়েছে। বর্তমানে বিভিন্ন বিরোধী দল ও অধিকারকর্মীদেরও