নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর টানা ৩৬ দিনের আন্দোলন শেষ করার ঘোষণা দিয়েছে তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার নয়াদিল্লিতে সরকার ও সিজেপির যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
সিজেপির নেতারা জানান, নিট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তাদের প্রধান দাবিগুলোর বিষয়ে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে এবং বাকি দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
দলটির দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হবে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এক মাসের বেশি সময় ধরে চলা এ আন্দোলনের কারণে দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় যান চলাচল ও জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছিল। আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts