নিউজ প্রবাসী ডেক্স :
দেশে চলমান গ্যাস সংকট আগামী কয়েক দিনের মধ্যে অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জ্বালানি সংকটে জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শনিবার ঢাকার একটি আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের গ্যাসের বড় একটি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। এলএনজি সংরক্ষণের সক্ষমতা সীমিত থাকায় একটি ভাসমান টার্মিনালে দুর্ঘটনার পর সংকট তৈরি হয়েছে।
তিনি জানান, টার্মিনালের কারিগরি ত্রুটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। তৃতীয় এলএনজি টার্মিনাল চালু হলে গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সমালোচনাকারী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, শুধু আন্দোলন নয়, সমস্যার সমাধানে কার্যকর পরিকল্পনা নিয়ে জনগণের সামনে আসতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের জন্য কাজ করাই রাজনীতিবিদদের দায়িত্ব। বিভ্রান্তি ও বিশৃঙ্খলার রাজনীতি বাদ দিয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts