নিউজ প্রবাসী ডেক্স:
কলকাতা ভ্রমণে যাওয়ার আগে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।
বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের যাত্রার আগে হোটেল বুকিং, কক্ষের প্রাপ্যতা এবং বুকিংয়ের বৈধতা যাচাই করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন জানায়, গত ১৯ আগস্ট কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপে শহরের আবাসন পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। ঝুঁকিপূর্ণ কিছু হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় ভ্রমণকারীদের বিড়ম্বনায় পড়ার আশঙ্কা রয়েছে।
তাই যাত্রার আগে হোটেলটি বর্তমানে চালু আছে কি না, সেখানে কক্ষ পাওয়া যাবে কি না এবং অবস্থান কোথায়—এসব বিষয় নিশ্চিত হওয়ার পর ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসার জন্য যাওয়া ব্যক্তিদের হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কেও আগাম খোঁজ নেওয়ার কথা বলা হয়েছে।
উপ-হাইকমিশন বলেছে, স্থানীয় নিরাপত্তা বিধি অনুসরণ করে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হতে কিছু ক্ষেত্রে এক মাসেরও বেশি সময় লাগতে পারে। ফলে অগ্রিম সবকিছু যাচাই না করে কলকাতায় গেলে বাংলাদেশি নাগরিকদের আবাসন সংকটে পড়তে হতে পারে।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
মাদকের বিরুদ্ধে ফুটবলের লড়াই, হুদা জগমোহনপুরে তরিকুল ইসলাম স্মৃতি টুর্নামেন্ট
আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও তার জবাব দেবে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করেছে জামায়াত জোট। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতিঝিলে সমাবেশ শুরু হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা-বিপত্তি এলেও লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এর আগে গত ৬ আগস্ট চারটি বিভাগীয় শহর অভিমুখে ধারাবাহিক লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটার কথা।

September 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts