নিউজ প্রবাসী ডেক্স :
দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়েবাড়িতে ভয়াবহ হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন।
রয়টার্সের সংগৃহীত ভিডিও ও ছবি বিশ্লেষণ করে চার আন্তর্জাতিক অস্ত্র বিশেষজ্ঞের ধারণা, এটি লক্ষ্যচ্যুত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নয়; বরং মার্কিন বাহিনীর অস্ত্রের সরাসরি আঘাতেই এ হতাহতের ঘটনা ঘটে।
বিশেষজ্ঞদের মতে, ক্ষতিগ্রস্ত ভবনের ছাদের আলামত সরাসরি বোমা বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে, হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত কাছের টেলিকম টাওয়ারটি ছিল বেসামরিক যোগাযোগ ব্যবস্থার অংশ।
Check latest article from this author !
আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
September 4, 2026
Related Posts
Recent Posts
- আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
- জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও তার জবাব দেবে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করেছে জামায়াত জোট। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতিঝিলে সমাবেশ শুরু হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা-বিপত্তি এলেও লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এর আগে গত ৬ আগস্ট চারটি বিভাগীয় শহর অভিমুখে ধারাবাহিক লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটার কথা।
- কক্সবাজারে অনলাইন প্রতারণার অভিযোগ: ৬ জন গ্রেপ্তারের পর শতাধিক বিদেশি নাগরিকের খোঁজে পুলিশ
- শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তারদের বিরুদ্ধে র্যাবের তথ্য নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন
- ছয় দফা দাবিতে চট্টগ্রামের পথে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ
Recent Comments
No comments to show.
Tags Cloud
দালালচক্রের ফাঁদে দালালচক্রের ফাঁদে নিঃস্ব পরিবার দালালচক্রের ফাঁদে পরিবার পদত্যাগ ফেনীর প্রবাসী ফেনীর প্রবাসীর হাঙ্গেরিতে প্রাণ গেল বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার মো. সাহাবুদ্দিনের পদত্যাগ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ সবচেয়ে বড় শ্রমবাজার সাহাবুদ্দিনের পদত্যাগ সৌদি আরব সৌদি আরব এখনও বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব সবচেয়ে বড় শ্রমবাজার হাঙ্গেরিতে প্রাণ গেল ফেনীর প্রবাসীর