নিউজ প্রবাসী ডেক্স: রাজধানীর মিরপুরে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১টার দিকে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, টাকা লেনদেন নিয়ে মেহেদীর সঙ্গে মাহবুব রহমান নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাহবুব ছুরি দিয়ে মেহেদীকে আঘাত করেন।
মেহেদীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাহবুবকে আটক করেন। পরে ছুরিসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শাহ আলী থানার পুলিশ জানিয়েছে, মাহবুবকে আপাতত হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।