নিউজ প্রবাসী ডেক্স ::

দীর্ঘদিনের অপেক্ষার পর ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইসরাফীল শাহিন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের এটি প্রথম সরকারি সফর। তাঁর সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts